হয়তো আসবে অন্য রূপে, কিন্তু বাস্তবে মুহূর্ত ক্ষণিকের অতিথি। যা চলে যায়, তা আর আসে না।
Showing posts with label Random. Show all posts
Showing posts with label Random. Show all posts
Sunday, 14 December 2025
নিস্তব্ধ শীতের গোধূলি লগ্ন
খুব ছোট করেই এই মুহূর্ত টা লেখায় বন্দী করছি। এখন বিকেল ৪:৪৪, গোধূলির ক্ষণ। পাখিরা বাসায় ফিরছে। জানালার ধারে পোগো দাঁড়িয়ে সেই উড়ন্ত পাখিদের সাথে নিজের ভাষায় কথা বলছে। পর্দার মাঝে লুকোচুরি খেলছে মাঝে মাঝে। ছয় তলা আবাসনের ছাদ থেকে পার্শ্ববর্তী অঞ্চলের পড়ন্ত বিকেল টাও দেখতে পাচ্ছি। চারিদিকে বেশির ভাগ ছোট ছোট এপার্টমেন্টের ছাদের ভিড়। কিছু কিছু ছাদে আবার সামিয়ানা টাঙ্গানো। দূর থেকে আবার সানাইয়ের সুর ভেসে আসছে। বিয়েবাড়ি নিশ্চয়ই। জানো, এই মাত্র একটা কাক ডেকে গেলো সুপরি গাছটার মাথায় বসে। পোগো তা দেখে হাত তালি দিলো। শিশু মন প্রথম কাক দেখলো। ওই যে, অনেক দূরের বাড়ির ছাদে দুজন মহিলা অলস সময় যাপন করছে, রবিবার বলে কথা। হয়তো, নিজের মি টাইম খুঁজে বার করেছে। আরেক ছাদে, আবার একটি ছেলে হনহন করে হেঁটে যাচ্ছে, ডাক্তার বলেছে নিশ্চয়ই। কলকাতার এই শীতকাল কিন্তু বড্ড নেশাময়, মোহে ভরা। অন্য শহরে এই মোহ টা আঁচ করা যায় না। এই যে থমকে যাওয়া সময়, পাখিদের ফিরে যাওয়ার ধুম, ছাদ থেকে শুকনো জামা কাপড় তোলার রেওয়াজ, বিয়েবাড়ির সুর সবকিছু বড্ড সুন্দর। রবিবার শেষের মুহূর্তে। এই থমকে যাওয়া সময় টাই কাল দৌড়িয়ে বর্তমান থেকে ভুতে পরিণত হবে। এই শেষ বারো মিনিট ধরে যেটা দেখলাম, লিখলাম, এটা কি আদৌ এই এক ভাবে ফিরে আসবে ?
Friday, 5 December 2025
Destiny
Destiny is a weird thing. How much ever you plan something, some way if that's not destined, it will never happen and you have got to accept that. Heart breaks and aches if your destiny is not favouring your choice at the moment of all happenings, but can not deny the fact that the chosen path seems wrong after a while and you see how blessed you were when destiny led you to the different direction.
Whatever happens, happens for a reason and that's good. ❣️
Sunday, 6 February 2022
Mata Saraswati Sharda
Seldom it happens that someone's demise whom you never knew closely or have met in life impacts you so much. Today is such day. I am devastated and most of Indians are. Right next day of Vasant Panchami, Maa Saraswati left her physical existence and attained salvation from all bodily suffering . For past 8 decades, India as well as the World has found the Goddess of music as a lively soul. Being an Art Enthusiast, it was always an admiration for me towards her to attain the 1% devotion she has done to her music while living a most simple lifestyle. In the world of Pseudo Artists and maintaining fake personal relationships and unneeded marketing, these few artists were the ones who we could look up to for constant spiritual ignition that pure devotion to Art can do wonders without glittering and sugar coating much. Today is the day to understand that truth. India is mourning to lose the living Saraswati of this century and we all are understanding the worth of real devotion. Bygone era was the constellation of all pure musical souls and one after another stars are falling down. Everything is becoming History now.
Wednesday, 15 December 2021
In Search for Infinity
Have you ever sensed the longing for infinity ? Something that is so far beyond your reach but you cherish to gaze at them right from the distant. It is not specifically about any material or any wish, it's just the search of something which is very far. Something that would never come back or would be never be nearer.
How do you feel when you gaze at the sky full of stars, or if you try to look for a trail of mountain or hill with naked eye ? How does it feel when a train goes by from far and you just see moving bogies in a blink of eye. It makes me calm. I always wonder about the people who are there at those places whom I am never going to meet or may be would meet. The feeling of void inside the mind during these tiny moments are haunting.
When I was in hostel almost 12 years back, I had my own comfort zone which was hidden from others. A dark corner of hostel terrace from where I could gaze at small houses by the next paddy field, and seeing the people doing their household chores made me happy every time. Right now where I am living, there are some slums nearby. The kids play without E-devices just like I used to play or anyone from our generation did. They make me happy. They play with puppies, tiers and something or the other. From the top floor they look tiny altogether but last weekend I spotted all the girls dolled up well with nice dresses and were playing with each other with joy. The Simplicity of longing for something which is far and which is never going to be with me is pleasing :)
I don't know how many years it had been that I have opened this editor to scribble here. Is anyone here from my old readers ? If anyone is reading, just ignore. This was my ultimate space for rambling things. I am doing the same. It's just felt to write down quickly.
Good night
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Sunday, 22 September 2019
পুজো মানে - বাঁশের জুড়ি মেলা ভার আর হোর্ডিং এর সজ্জা
আর মাত্র ১০ দিন। বাংলার দিকে দিকে এখন সাজো সাজো রব। প্যান্ডেলের কাজ, প্রতিমার কাজ সব যেন এখন শেষ মুহূর্তের দিন গুনছে। প্যান্ডেল এবং প্রতিমা যেমন ৩ মাস আগে থেকেই সজ্জিত হতে শুরু করে, কলকাতা কিন্তু সাজতে শুরু করে এই সময় থেকে। আমি জানিনা এখন কলকাতায় কেমন অবস্থা, কিন্তু যা শুনেছি এখন মহালয়া থেকেই প্যান্ডেল উদ্ভোধন হয়ে যায় এবং নেমে যায় মানুষের ঠাকুর দেখার ভিড়। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আশা করা যায় কলকাতা সাজুগুজু করতে শুরু করে দিয়েছে।আমাদের অঞ্চলে কোনো থিম পুজোর বালাই নেই, সব সার্বজনীন পুজো। তা সেখানে তুলনামূলক ভাবে প্যান্ডেলও শুরু হয় অনেক দেরিতে। এই সময় টা মাঠে মাঠে ঘুরলে দেখা যায়, সাবেকি ও সাধারণ প্যান্ডেল তৈরির প্রস্তুতি চলছে। প্যান্ডেল তৈরির সাথে সব বাঙালীর একটা কেমন সুতোর টান আছে তাই না? মানে এই উত্তেজনার কোনো তুলনা নেই।
তা যাই হোক, কলকাতা চাকরি করাকালীন অবস্থায়, অপেক্ষা করে থাকতাম রাস্তা ঘাট গুলো দেখবো বলে, বলা যেতে পারে ওটা একটা আনন্দের মুহূর্ত ছিল অফিস যাওয়ার পথে। লোকে বলে পুজোর সময় হলো একমাত্র সময় যখন বাঁশ খুব ভালো লাগে 😅। হা হা। বলার অর্থ হলো, প্যান্ডেল বলুন, বা অন্যান্য বাঁশের কাঠামো সবই তো মজার উদ্রেক করে। কলকাতার সুখ্যাত পুজোর এলাকাতে বাঁশের ব্যারিকেড তৈরি শুরু হলে পরে বোঝা যায়, এখন অন্তিম মুহূর্ত আর কিছুদিন পরেই এই বাঁশের রাস্তায় নামবে মানুষের ঢল। আগেই অফিস যাওয়ার পথে ভি. আই. পি রোডের উপরে দম দম পার্ক, লেকটাউন ও শ্রীভূমির কাছে এগুলো দেখতে পেতাম। তারপর লাইটিং বা হোর্ডিঙের জন্য বাঁশের কাঠামো সেগুলো ও তৈরি হতে থাকে ঠিক এই সময়। ধীরে ধীরে কলকাতা একটু একটু করে গয়না পড়তে শুরু করে। আর হ্যাঁ এই হোর্ডিং, পুজো স্পেশাল হোর্ডিং চারিদিকে না দেখতে পেলে কি ভালো লাগে ? এই ছোট্ট ছোট্ট জিনিস গুলো পুজোকে যেন আরো রঙিন করে তোলে। পুজো প্রাসঙ্গিক এমন অনেক ছোট ছোট জিনিস আছে যা আমাদের মন কে বার বার মনে করিয়ে দেয়, যে পুজো আসছে 😊।
🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Labels:
Bengali(বাংলা ),
Random,
দুর্গাপুজো,
পুজো মানে
Friday, 20 September 2019
পুজো মানে - বিজ্ঞাপন ও বিনোদন
পুজোর বেশি দিন তো আর নেই। এখন গুনে গুনে ১২ দিন। তা আজ আমি লিখবো এমন কিছু জিনিস নিয়ে যা সবার স্মৃতিকে শুঁড়শুঁড়ি দেবে। আজ কথা বলবো বিজ্ঞাপন নিয়ে। বাঙালির মনে উদ্দীপনা জাগাতে কিন্তু এই বিজ্ঞাপন বিশেষ ভূমিকা পালন করে আসছে।
টেলিভিশনের কিছু পুজোর বিজ্ঞাপন এমনভাবে আমাদের মনে গেঁথেছিল যা আজও ভোলা যায়না। সবার প্রথমে মনে পরে "এই প্রানঢালা উৎসবে বার বার " -এ মৈত্রেয়ীর মাতৃরূপ ও সাবেকি বাড়ির প্রতিচ্ছবি কিংবা "সপ্তমী তে প্রথম দেখা অষ্টমীতে হাসি" -তে চন্দনা ও অর্জুনের মিষ্টি প্রেম বা "পুজোয় জমুক তুফানী চুমুক" -তে সৌমিত্রের হাসি। এগুলো এখনো আমরা ইউটিউবে খুঁজে খুঁজে দেখি। তাছাড়া তো বাকি দোকানের পুজো স্পেশাল বিজ্ঞাপন বা লোকাল ক্যাবল টিভি এর স্থানীয় দোকানের বিজ্ঞাপন ছিলই। যদিও এখনের সুজয় পুঁচকি এর বিজ্ঞাপন সেইভাবে মন ছুঁতে পারে না তাও এই বিজ্ঞাপন গুলো দেখতে পেলেই মনে হয়, পুজোর জন্য তৈরি হতে হবে। শারদীয়া লেখা টার মধ্যেই যেন কেমন একটা টান আছে। দেখতে পেলেই মন কেমন করে ওঠে।
এর পর আসি প্রাক পুজো পরিক্রমার কথায়। ছোটবেলাতে তো এইসব কিছুই হতো না কারণ থিম পুজোর কোনো নামগন্ধ ছিল না। সেই ২০০২ এর বোসপুকুরের ভাঁড়ের প্যান্ডেল এমন এক নতুন ধারার প্রচলন করলো যে, এখন থিমপুজোই সর্বে সর্বা ( বিঃ দ্রঃ আমার কাছে নয়) । তারপর থেকেই শুরু হলো প্যান্ডেলের প্রতিযোগিতা এবং থিমের লড়াই। তাই শুরু হয়ে গেলো এক অতি অভিনব প্রোগ্রাম যা ষ্টার আনন্দে প্রচারিত হতো (এখনের এ বি পি আনন্দ)। নাম ছিল মেগাস্টার বনাম সুপারস্টার। আমার ভারী মজা লাগতো দেখতে, সেখানে শুরু হলো প্রতিটা পুজোর প্যান্ডেলে গিয়ে গিয়ে তাদের থিম সম্পর্কে এবং প্রস্তুতি সম্পর্কে বিস্তরে তথ্য সংগ্রহ করা এবং দর্শকদের সামনে তুলে ধরা। তারপরে পুজো শুরু হলে বিচার করে পুরস্কারের সাথে ঘোষিত হতো কে মেগাস্টার আর কে সুপারস্টার। অ্যাওয়ার্ড পুরস্কার বুঝতাম না। পুজোর এই আবহাওয়া টা ভালো লাগতো। পুজোর দিন গুলোর থেকে পুজোর আগের প্রস্তুতিটা যেন বেশি আনন্দের তাই না ? এখনো কিন্তু এই রকম অনুষ্ঠান বিভিন্ন চ্যানেল এ প্রচারিত হয়। এখন ইউটিউবে তো অনেকে নিজের চ্যানেল এ নিজস্বভাবে পরিক্রমার ভিডিও আপলোড করেন। এগুলো আমাদের মতন বাইরে থাকা মানুষজনদের খুব খুশি করে। যাই হোক, আজ লেখাটা খুব ছোট রাখলাম আর বেশ অগোছালোই লিখলাম। যা মনে এসেছে তাই লিখেছি আর সাথে শুনছি "এই উজ্জলতার স্রোতে, এই বুকের ভিতর হতে, এই ফুটে ওঠা বিশ্বাসে, ফিরে আসে বার বার ... " না শালিমার না, ফিরে আসে আমাদের প্রাণের উৎসব, প্রাণের পুজো 😊
🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻
Posted By Debarati Datta
Read about me here blogging since 2011
Copyright © Debarati Datta Privacy Policy
Labels:
Bengali(বাংলা ),
Random,
দুর্গাপুজো,
পুজো মানে
Wednesday, 18 September 2019
পুজো মানে - ঘুড়ি লাটাইয়ের সাথে ছোট্ট সূচনা
আজ বিশ্বকর্মা পুজো। সকলকে জানাই তার শুভেচ্ছা, আমি কলকাতা তে নেই, কিন্তু আজ যে কলকাতা তে কি পরিস্থিতি তা আমি ভালো করেই জানি। আজ তো অটো টোটো রিক্সা ভাইদের দিন। চারিদিকে হাজার একখানা পুজো, আলোর বাহার, রঙিন গান আর দেদার উল্লাস। আর এই উল্লাসের সাথে সাথে কিন্তু সময় ভালো করে মনে করিয়ে দিচ্ছে, যে পুজোর আর মাত্র ১৪ দিন বাকি। 😁
আমার এই সংকলন টা শুরু করেছি কিন্তু একটু নস্টালজিক হবো বলে। সুতরাং, যদি আপনারা ভাবেন, এই মেয়েটা কি রে ভাই ! সর্বক্ষণ ছোটবেলা নিয়ে আদিখ্যেতা করে। তাহলে বলি, "শৈশবে আর ফেরা যাবে নাতো নেই পথ নেই হারিয়ে গেছে সেই দেশ "। তা যাই হোক, লেখাটা শুরু করি।
নীল আকাশ, তুলোর মতন মেঘ আর মাঝে গুচ্ছ গুচ্ছ ঘুড়ি। এই দৃশ্য আপনারা কত জন দেখেছেন আমি জানিনা। বিশ্বকর্মা পুজোর ঠিক ২-৩ সপ্তাহ আগের থেকে শুরু হয়ে যেত ছেলেদের কলরব। বিকেল ৪ টে থেকে সন্ধ্যা নামা অব্দি এই হুল্লোড়ের আওয়াজ আমাকে বাধ্য করতো ছাদে চলে যেতে। ছাদে দিয়ে দেখতাম অসংখ্য ঘুড়ি আকাশে উড়ছে। শুরু হয়ে যেত গোনা। কোন ঘুড়ি টা কাকে কাটছে আর সেই কাটা ঘুড়ির ভাব গতিক কোন দিকে এগোচ্ছে সেটা ছিল বেশি আকর্ষণীয়। কারণ যদি ঘুড়ি কেটে ছাদে পরে, ব্যাস কি মজা। কাটা ঘুড়ি কুড়িয়ে জমানোর আনন্দ অতুলনীয়। কখনো কখনো ছাদে যেতে একটু দেরী হয়ে গেলে একটা রোমহর্ষক কৌতূহল জাগতো। পাছে কিছু ঘুড়ি পরে দেখতে পাই। এবং এমন টা হয়েছেও। আমি কিন্তু খুব হিংসুটে ছিলাম। ছেলেপিলেরা বাড়ি খুঁজে পেলে ঘুড়ি চাইতে আসতো , আমি দিতাম না। মা জানলে অবশ্যই দিতে বাধ্য করতো সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঘুড়ি আমি দিতে চাইতাম না। আপনারা হয়তো ভাবছেন আমি ঘুড়ি ওড়ানোতে ওস্তাদ , কিন্তু সেটা একদম ভুল। চেষ্টা করিনি যে তা নয়, কিন্তু হয়ে ওঠেনি।
আমার পাপা ঘুড়ি ওড়াতে খুব ভালো পারেন, আবার বিভিন্ন রকম ঘুড়ি বানাতেও জানেন। তো, আমার অনুরোধে পাপা রবিবার দেখে আমাকে নিয়ে ছাদে উঠতো। ঘুড়ি ওড়াতো পাপা , আমি শুধু ঘুড়ি ছাড়তে সাহায্য করতাম আর লাটাই ধরে থাকতে সাহায্য করতাম । পাপা ঘুড়ি বানানো, ওড়ানো সবই শিখিয়েছিলো, কিন্তু আমার দ্বারা হয়েনি। আর আপনারাই বলুন, চারিদিকে যদি অট্টালিকার ভিড় থাকে, সেখান থেকে ঘুড়ি ওড়ানো যায় ?? তো বিশ্বকর্মা পুজোর দিন আমার ঘুম সক্কালে ভেঙে যেত তার অবশ্য যথাযথ কারণ ছিল। আমাদের দোকানের পুজো থাকতো, তার জন্য তার আগের দিন থেকেই পাপাকে দেখতাম খুব ব্যস্ত থাকতে। আমার শখ ছিল কাগজের শিখল বানানো, মার্বেল কাগজ দিয়ে সিংহাসন সাজানো আর আল্পনা দেয়া। তাই আমি ভোর থেকেই জেগে থাকতাম আর ভাবতাম আমাকে পাপা কখন নিয়ে যাবে। আমি আগের দিন থেকেই শিখল বানিয়ে রাখতাম। একটু যখন বড়ো হলাম , মানে এই সপ্তম অষ্টম শ্রেণী, তখন আমার ভালোবাসা জাগলো পুজোর বাসনের উপর। মায়ের সাথে আগের দিন থেকে বসে বাসন ও পুজোর সরঞ্জাম গোছাতে এগিয়ে যেতাম। আর সাথে সাথে মাথায় ঘন্টা বাজতো , যে দূর্গা পুজোর আর বেশি দিন নেই। বিশ্বকর্মা পুজো ছিল একটা জেন্টল রিমাইন্ডার যে উৎসবের মাস শুরু। ছিল বললে ভুল হবে, এখনো আছে কিন্তু কলকাতাবাসীদের জন্য। এখানে তো কিছু ফ্যাক্টরি ছাড়া আর পুজো হয় না।
যদিও ৯০% পুজো ১৭ই স্পেটেম্বরে হয়ে থাকে, এই বছর একটু ব্যতিক্রম হলো। এই ব্যতিক্রম যদিও এর আগে হয়েছে, তাও খুব বিরল। এখন তো বিশ্বকর্মা ঠাকুর ও এক সপ্তাহ থাকে কলকাতার প্যান্ডেলে। আমি তার বিদ্রুপ করিও না। মানুষ যত পারুক আনন্দে মেতে থাকুক না, দেখতেও ভালো লাগে আর নিজের মন টাও বেশ খুশি খুশি থাকে তবে হ্যাঁ রাতের দিকে তারস্বরে মাইকটাকে বাদ দিয়ে 😎।

Monday, 16 September 2019
পুজো মানে - পুজোর জামা
তিন বছর আগে লিখেছিলাম রং বদলানো পুজো নামক একটি সংকলন। তাতে পুজো সম্পর্কিত অনেক আবেগ অনুভূতির ব্যাপারে লিখেছিলাম। অনেক দিন হলো ব্লগ লিখিনি। মানে এখন আগের মতন লেখাই হয়না। এখন এই মুহূর্তে আমার আবার ইচ্ছা করলো লেখা শুরু করার। পুজোর গুনে গুনে আর ১৬ দিন বাকি, তাই এখন আবেগ টগবগ করে ফুটছে আর লেখার জন্য হাত শুঁড়শুঁড়ি করছে। বাঙালির কাছে পুজো মানে শুধু পুজো ও ভক্তি না, তার সাথে থাকে আরো অনেক আনুসাঙ্গিক আনন্দের জিনিস। আর সেই আনন্দ শুরু হয়ে যায় প্রায় ২ মাস আগে থেকে।
তা শুরু করছি পুজোর জামা দিয়ে। হা হা , গুঁড়ো থেকে বুড়ো , পুজোর জামা কিন্তু অত্যাবশ্যক এবং একটি খুব গুরুত্বপূর্ণ পুজোর সূচনা। যদিও ছোটবেলার পুজোর জামা থেকে এখনের পুজোর জামার সংজ্ঞা অনেক বদলেছে, তাও 'কটা পুজোর জামা হল ' এই ভাবনার মধ্যে কিন্তু কোনো বদল আসেনি। ছোটবেলার মতন কেউ হয়তো জিজ্ঞেস করার নেই, বা স্কুলের বন্ধুদের মধ্যে জামার গুনতি দেখানোর মতন ইচ্ছা নেই, কিন্তু মনে মনে একটা গুনতি চলতেই থাকে। তা ছোটবেলা থেকেই শুরু করছি।
মনে আছে, পুজোর ছুটির আগেই ছিল অর্ধ বার্ষিকী পরীক্ষার একটা কাঁটা তারের বেড়া। তাই অগত্যা পড়তে বসতেই হতো। কিন্তু এই পুজোর এক দেড় মাস আগে থেকেই শুরু হতো পুজোর জামার আমদানি 😁। একটু অসময় কলিং বেল বাজলেই ছুট্টে চলে যেতাম বারান্দায়,দেখতাম কে এসেছে। যদি দেখতাম কেউ অতিনিকট আত্মীয় এসেছে আর হাতে বড় বড় প্যাকেট , তাহলেই কেল্লাফতে। চুপচাপ পড়ার ভান করতাম আর অপেক্ষা থাকতো, কখন ডাক পড়বে জামার ফিটিং মাপার জন্য। যেই না ঘরের দরজা মা খুলতো আর বলতো একটু আয়ে, মন টা ফুরফুরে হয় যেত, কিন্তু নিজের আবেগ উচ্ছাস চেপে রেখে মৃদু একটা হাসি আর লজ্জার রেখা মুখে ধরে রেখে যেতাম আর দেখতাম আমার পুজোর নতুন জামা। সেই দিন টা হালকা করে আমার মনের দরজায় কড়া নেড়ে বলতো , পুজো আসছে। আর শুরু হতো গুনতি। একটা,দুটো,তিনটে, চারটে আরো অনেক। এতো গেলো, জামার আমদানি। তারপর হতো , মা পাপার পুজোর শপিং। এর ব্যাপারে আগেও লিখেছি রং বদলানো পুজোর কোনো একটা লেখনী তে। যেই শুনতাম মা পাপা ঠিক করেছে কোনো এক রবিবার নিউ মার্কেট যাওয়া হচ্ছে, ব্যাস , তার মানে পুজো একদম নিকটবর্তী। এইটা স্বাভাবিক ভাবে পরীক্ষা শেষের পর হতো। সেই দিনটাই একটা উৎসবের মতন লাগতো। সারাদিন ঘুরে ঘুরে জামা,জুতো কেনাকাটা আর ভালো রেঁস্তোরায় গিয়ে খাওয়া দাওয়া। তখন আমিনিয়ার বিরিয়ানি আমার খুব ভালো লাগতো। ২০ বছর আগের কথা বলছি, সেই কেবিনের মধ্যে বসে বিরিয়ানি খাওয়া আর মা পাপার হাতে প্রচুর নতুন প্যাকেট দেখতে পাওয়ার আনন্দের তুলনা নেই। এই ছোট্ট ছোট্ট আনন্দ গুলো শপিং মলে বা অনলাইনে কিনে আর কই আসে ? তাই না। এছাড়াও থাকতো আরেকটা দিন যেখানে মা শুধু আমাদের কে নিয়ে বেরোতো উপহার কেনার জন্য আর তারপরেই চলতে থাকতো মা আর পাপার পুজোর জামা দেওয়ার হিড়িক। এই দেয়া নেয়া র মধ্যে যেই আনন্দ ও উচ্ছাস জড়িয়ে থাকতো সেটা অতুলনীয়। 😇
এরপর যখন একটু বড় হতে লাগলাম, তখন পুজোর জামার আমদানি গুলো বদলে হলো টাকার আমদানি , পাছে আমাদের জামা পছন্দ না হয়। কিন্তু আমার কখনোই এটা ভালো লাগতো না , টাকার মধ্যে ওই আবেগ বা ভালোবাসা টা পেতাম না, হয়তো যিনি দিচ্ছেন তার পছন্দকে সম্মান জানানোর সুযোগ পাওয়া যেত না বলে কেমন মেকি লাগতো । উপহারের কোনো পছন্দ বা অপছন্দ হয়না। তাই না ? ভালোবাসাটাই আসল। সেই যাই হোক, এই রীতি এখনো চলছে। এবং অনেকেই এতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন (আমি একদম করিনা)। জামা না পেলেও, "কিছু কিনে নিও" এখনো বিদ্যমান।
এখন এই গত ৫-৭ বছর ধরে অনলাইন শপিং এর হিড়িকে সারা বছর ধরেই জামা, শাড়ী কেনা হচ্ছে। আগের মতন কোনো বিশেষ সময় লাগেনা। আগে যেমন পয়লা বৈশাখ আর দূর্গা পূজা হতো জামা কেনার আসল সময়, এখন ১২ মাস ধরেই চলছে কেনাকাটা। তো চাকরি পাওয়ার পর, এই অনলাইন শপিং টা অতিরিক্ত বেড়ে গেলো। পুজোর এক-দেড় মাস আগে যেগুলো কেনা হচ্ছে, সেগুলো পুজোর জন্য বরাদ্দ করে আবার গুনতি হতো শুরু। এই গণনা কিন্তু শুধু মনে মনে , এই ধেড়ে বয়সে কেউ তো আর জিজ্ঞেস করবেনা , খুকী , কটা জামা হলো? আমাকে একটা দেবে ? 😂 তাও অতিরিক্ত কাছের কোনো বন্ধু জিজ্ঞেস করলে তখন বলা চলতো। হা হা। এইটা এখনো চলছে আর হয়তো চলবেও।
কিন্তু মা পাপা দিদিভাই এর কোটা টা এখনো বিদ্যমান। আর সেই পুজোর জামা মনে করিয়ে দেয় , পুজোর রং বদলালেও পুজোর ভাব টা একই আছে।
তা আপনার পুজোর কটা জামা হলো ?😛
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
তা শুরু করছি পুজোর জামা দিয়ে। হা হা , গুঁড়ো থেকে বুড়ো , পুজোর জামা কিন্তু অত্যাবশ্যক এবং একটি খুব গুরুত্বপূর্ণ পুজোর সূচনা। যদিও ছোটবেলার পুজোর জামা থেকে এখনের পুজোর জামার সংজ্ঞা অনেক বদলেছে, তাও 'কটা পুজোর জামা হল ' এই ভাবনার মধ্যে কিন্তু কোনো বদল আসেনি। ছোটবেলার মতন কেউ হয়তো জিজ্ঞেস করার নেই, বা স্কুলের বন্ধুদের মধ্যে জামার গুনতি দেখানোর মতন ইচ্ছা নেই, কিন্তু মনে মনে একটা গুনতি চলতেই থাকে। তা ছোটবেলা থেকেই শুরু করছি।মনে আছে, পুজোর ছুটির আগেই ছিল অর্ধ বার্ষিকী পরীক্ষার একটা কাঁটা তারের বেড়া। তাই অগত্যা পড়তে বসতেই হতো। কিন্তু এই পুজোর এক দেড় মাস আগে থেকেই শুরু হতো পুজোর জামার আমদানি 😁। একটু অসময় কলিং বেল বাজলেই ছুট্টে চলে যেতাম বারান্দায়,দেখতাম কে এসেছে। যদি দেখতাম কেউ অতিনিকট আত্মীয় এসেছে আর হাতে বড় বড় প্যাকেট , তাহলেই কেল্লাফতে। চুপচাপ পড়ার ভান করতাম আর অপেক্ষা থাকতো, কখন ডাক পড়বে জামার ফিটিং মাপার জন্য। যেই না ঘরের দরজা মা খুলতো আর বলতো একটু আয়ে, মন টা ফুরফুরে হয় যেত, কিন্তু নিজের আবেগ উচ্ছাস চেপে রেখে মৃদু একটা হাসি আর লজ্জার রেখা মুখে ধরে রেখে যেতাম আর দেখতাম আমার পুজোর নতুন জামা। সেই দিন টা হালকা করে আমার মনের দরজায় কড়া নেড়ে বলতো , পুজো আসছে। আর শুরু হতো গুনতি। একটা,দুটো,তিনটে, চারটে আরো অনেক। এতো গেলো, জামার আমদানি। তারপর হতো , মা পাপার পুজোর শপিং। এর ব্যাপারে আগেও লিখেছি রং বদলানো পুজোর কোনো একটা লেখনী তে। যেই শুনতাম মা পাপা ঠিক করেছে কোনো এক রবিবার নিউ মার্কেট যাওয়া হচ্ছে, ব্যাস , তার মানে পুজো একদম নিকটবর্তী। এইটা স্বাভাবিক ভাবে পরীক্ষা শেষের পর হতো। সেই দিনটাই একটা উৎসবের মতন লাগতো। সারাদিন ঘুরে ঘুরে জামা,জুতো কেনাকাটা আর ভালো রেঁস্তোরায় গিয়ে খাওয়া দাওয়া। তখন আমিনিয়ার বিরিয়ানি আমার খুব ভালো লাগতো। ২০ বছর আগের কথা বলছি, সেই কেবিনের মধ্যে বসে বিরিয়ানি খাওয়া আর মা পাপার হাতে প্রচুর নতুন প্যাকেট দেখতে পাওয়ার আনন্দের তুলনা নেই। এই ছোট্ট ছোট্ট আনন্দ গুলো শপিং মলে বা অনলাইনে কিনে আর কই আসে ? তাই না। এছাড়াও থাকতো আরেকটা দিন যেখানে মা শুধু আমাদের কে নিয়ে বেরোতো উপহার কেনার জন্য আর তারপরেই চলতে থাকতো মা আর পাপার পুজোর জামা দেওয়ার হিড়িক। এই দেয়া নেয়া র মধ্যে যেই আনন্দ ও উচ্ছাস জড়িয়ে থাকতো সেটা অতুলনীয়। 😇
এরপর যখন একটু বড় হতে লাগলাম, তখন পুজোর জামার আমদানি গুলো বদলে হলো টাকার আমদানি , পাছে আমাদের জামা পছন্দ না হয়। কিন্তু আমার কখনোই এটা ভালো লাগতো না , টাকার মধ্যে ওই আবেগ বা ভালোবাসা টা পেতাম না, হয়তো যিনি দিচ্ছেন তার পছন্দকে সম্মান জানানোর সুযোগ পাওয়া যেত না বলে কেমন মেকি লাগতো । উপহারের কোনো পছন্দ বা অপছন্দ হয়না। তাই না ? ভালোবাসাটাই আসল। সেই যাই হোক, এই রীতি এখনো চলছে। এবং অনেকেই এতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন (আমি একদম করিনা)। জামা না পেলেও, "কিছু কিনে নিও" এখনো বিদ্যমান।
এখন এই গত ৫-৭ বছর ধরে অনলাইন শপিং এর হিড়িকে সারা বছর ধরেই জামা, শাড়ী কেনা হচ্ছে। আগের মতন কোনো বিশেষ সময় লাগেনা। আগে যেমন পয়লা বৈশাখ আর দূর্গা পূজা হতো জামা কেনার আসল সময়, এখন ১২ মাস ধরেই চলছে কেনাকাটা। তো চাকরি পাওয়ার পর, এই অনলাইন শপিং টা অতিরিক্ত বেড়ে গেলো। পুজোর এক-দেড় মাস আগে যেগুলো কেনা হচ্ছে, সেগুলো পুজোর জন্য বরাদ্দ করে আবার গুনতি হতো শুরু। এই গণনা কিন্তু শুধু মনে মনে , এই ধেড়ে বয়সে কেউ তো আর জিজ্ঞেস করবেনা , খুকী , কটা জামা হলো? আমাকে একটা দেবে ? 😂 তাও অতিরিক্ত কাছের কোনো বন্ধু জিজ্ঞেস করলে তখন বলা চলতো। হা হা। এইটা এখনো চলছে আর হয়তো চলবেও।
কিন্তু মা পাপা দিদিভাই এর কোটা টা এখনো বিদ্যমান। আর সেই পুজোর জামা মনে করিয়ে দেয় , পুজোর রং বদলালেও পুজোর ভাব টা একই আছে।
তা আপনার পুজোর কটা জামা হলো ?😛
🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Labels:
Bengali(বাংলা ),
Random,
পুজো মানে
Sunday, 15 September 2019
ছোট্টবেলার রং গোটা দুই চার - তৃতীয় পাতা
ছোট্টবেলার রং গোটা দুই চার ,
ছুটির দিন ,খালি বাড়ির উপহার
খেলা ধুলা ,সাজগোজে রঙের বাহার
শক্তিমান আর হাজমোলার মজার শনিবার
ভাবলে মনে হয় , এই তো কিছু দিন আগের ঘটনা। ঘুম থেকে ওঠা সকাল গুলো, মা পাপার কাজে বেরোনোর অপেক্ষা , আমার আর দিদিভাইয়ের মজা গুলো সব এখনো চোখে দেখতে পারি। কেমন যেন মরীচিকার মতন, মনে হয় এইতো খুব নিকটবর্তী কিন্তু ধরা যায় না। তখন পেরিয়ে আসা বছর গুলো চোখে আঙ্গুল দেখিয়ে দেয়, যে তুই এখন আর ছোট নেই। ছোট্টবেলা পেরিয়ে এসেছিস। হা: হা: ।
তা যাক গে এই সব বড়ো হয়ে যাওয়ার দুঃখের অনুভূতি। ছোট্টবেলার কিছু মুহূর্ত আমি আপনাদের বলি। মোটামুটি বোনেদের মধ্যে এগুলো খুব স্বাভাবিক। আপনাদের মধ্যে যদি এমনা কেউ থাকেন যাঁরা ছোটবেলা দিদি বা বোনের সাথে কাটিয়েছেন, তাদের হয়তো বেশ মজা লাগবে। আমি আর আমার দিদিভাই হলাম মানিকজোড়। ঝগড়া ঝাঁটি হতো ঠিকই , কিন্তু দিদিভাই আমার মাথার উপর ছত্রছায়ায় মতন থাকতো সবসময় , এখনো তাই.। আমার দ্বিতীয় মা। তো আমাদের জন্য শনিবার টা একটা বিশেষ দিন ছিল। আমার চতুর্থ শ্রেণী পড়া অব্দি এইটা ছিল প্রতি শনিবারের রুটিন। শনিবার মা পাপা দুজনেই কাজে বেরোতেন, আর আমরা দুজনেই বাড়িতে থাকতাম। মা বেরিয়ে যাওয়ার পরেই শুরু হতো শক্তিমান দেখার ধুম। সে যে কি আনন্দ ৯০ দশকের ছেলেপিলেরা বুঝবে। দিদিভাই মাঝে মাঝে পাড়ার বিচিত্রা মুদি দোকান থেকে ১ টাকায় ৭ টা হাজমোলা নিয়ে আসতো। আমরা ৩.৫ করে ভেঙে খেতাম আর শক্তিমান দেখতাম।
তারপর হতো আমাদের রান্নাঘরের আসর শুরু। কেমন রান্নাঘর ? খেলার রান্নাঘর। টিভি তে যেমন ভাবে মহিলারা রান্না শেখাতো, সেই অনুকরণে ডাইনিং টেবিলের উপর সমস্ত কাঁচের ও চীনা মাটির বাসন নামিয়ে শুরু হতো আমাদের দুই বোনের রান্না রান্না খেলা। আমি হতাম সঞ্চালিকা আর দিদিভাই হতো রাঁধুনি। বলে রাখি আমার দিদিভাই ছোটবেলা থেকে দুর্দান্ত মিমিক্রি করে, ও তখন হিন্দি তে খুব সুন্দর নকল করে করে রান্না শেখাতো। ঠিক যেমন দূরদর্শন ন্যাশনালের মহিলারা করতো। কি রেসিপি দিতো আমরা কেউ জানিনা। শুধু অভিনয় করতাম। হা হা। এমন হয়েছে কয়েকবার বাস্তব সামগ্রী নিয়ে তেল, গ্যাস ছাড়া রান্না করতে গিয়ে সমস্ত রন্ধন সামগ্রী দিয়েছি নষ্ট করে আর মায়ের বাড়ি ফেরত আসার পর দুমাদ্দুম মার্ আর বকুনি খেতে হয়েছে।
এছাড়াও আমাদের থাকতো আরেকটা খেলা, সাজগোজ করে মায়ের শাড়ী আলমারি থেকে নামিয়ে পরে ঘুরে বেড়ানো। স্কেচ পেন দিয়ে নেলপলিশ, মুখে পাউডার আর একটু লিপস্টিক। মনে আছে, মায়ের স্কুল শনিবার হাফ ডে হতো, ১:৩০ টা থেকে ২ ট র মধ্যে মা যেই কলিং বেল বাজাতো, হুটোপুটি করে শাড়ী খুলে, মুখের লিপস্টিক মুছে দরজা খুলতে যেতাম, অনেকসময় গামছা দিয়ে মুখ ঢেকে দরজা খুলে দিতাম। মা যে বুঝতো না তা নয়, বুঝতো বটেই। হয়তো কখনো কখনো মাফ করে দিতো। মাকে আমরা দুজনেই খুব ভয় পেতাম আর এখন মা হয়ে গেছে ডার্লিং বেস্ট ফ্রেন্ড।
এই সব দিন বড্ডো মনে পড়ে। ২০ বছরের ও বেশি। কি করে যে কেটে গেলো টের পাওয়া যায়নি। আপনাদের ও নিশ্চই থাকবে , যদি মনে করেন, শেয়ার করুন।

ছোট্টবেলার রং গোটা দুই চার
Saturday, 30 September 2017
রুপাই ও সাজু
পাহাড়ের দেশে বসে রূপকথা লিখেছিলাম,
ভেবেছিলাম রুপাই আর সাজু হবো
নক্সী কাঁথার মাঠ পেরিয়ে সাত সমুদ্র তেরো নদী পার হবো
চিঠির পৃষ্ঠায় ক্ষুদ্র ক্ষুদ্র অভিব্যক্তি
আর পোস্ট অফিসের লাইনে ছিল অমৃতসার
ফুরোলেই গল্প যেত হারিয়ে।
ও যে কিসের তাড়া , পালিয়ে বেড়ায়
রূপকথার মুক্ত এক এক করে যায় গড়িয়ে
মালা হতে থাকে শূন্য
রুপাই ও সাজু ক্রমে হতে থাকে ছিন্ন।
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Labels:
Bengali(বাংলা ),
Poetry,
Random
Friday, 29 September 2017
সরগমের খোঁজে,
অনেকবছর পর যখন ফুল ফুটছিল ,
ভেবেছিলাম এটাই আসল বসন্ত
অলীক ভাবনার মেঘে গা ভাসিয়েছিলাম আমি
সত্যি বলতে হারানো একটা সুর খুঁজে পেয়েছিলাম আমি
মনে হচ্ছিলো হ্যাঁ এটাই সঠিক সরগম
কিন্তু সময় পাষাণসম , খুব নির্মম
ফোটা ফুলটাও ঝরে যায় বারে বারে
ফুল সুন্দর থাকে না,
মেঘ উড়ে যায়, চলে আসে প্রখর রৌদ্র
গা জ্বলতে থাকে , কষ্ট হয়
অবিশ্বাস্য ও সত্যি হতে থাকে
ভেঙে যায় আদরের আস্তানা
বৃষ্টি পড়তে থাকে অঝোরে
বৃষ্টি আর থামে না।।
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Labels:
Bengali(বাংলা ),
Poetry,
Random
Wednesday, 27 September 2017
নিস্তব্ধ প্রলয়
![]() |
| পোস্টার : সমরেশ মজুমদারের সাতকাহন |
লিখেছিলাম বন্ধু তোমায় ,
মনের গভীর সংশয় !
তুমি বলেছিলে , সব ঠিক হয়ে যাবে। বলেছিলাম বন্ধু তোমায় ,
আমার মনের নিস্তব্ধ প্রলয় !
তুমি বলেছিলে, সব দেখে নেওয়া যাবে।
সময় গড়িয়ে যায় , মুহূর্ত হয় শেষ ,
হাসি কান্নার চোরাবালিতে পরিস্থিতি
চাপা পড়ে যায় ঠিকই ..
হৃদয়ে থেকে যায় রেশ।
চাওয়া না পাওয়ার মূক অভিমানে
সীমারেখা চলে বেড়ে ,
সাতকাহনের একটি কাহন
হারিয়ে যায় মানুষের ভীড়ে।।
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Labels:
Bengali(বাংলা ),
Poetry,
Random
Monday, 18 September 2017
ছোট্টবেলার রং গোটা দুই চার - দ্বিতীয় পাতা
।। দ্বিতীয় পাতা ।।
ছোট্টবেলার রং গোটা দুই চার,
স্কুলের গেট ,মায়ের হাত , ভালোবাসার আঁচ
আমার অপেক্ষার "বিপুল ভান্ডার " , আর
টিউনিক , টাই পরা সপ্তাহের দিন পাঁচ ।।
যখন ক্লাস থ্ৰী তে , তখন মার সাথে স্কুলের জন্য বেরোতাম, আমার নির্ধারিত সময়ের অনেকক্ষন আগেই যদিও পৌঁছে যেতাম, তাও বেরোতাম কারণ মার সাথে স্কুলে যাওয়া তার আগে আমার হতো না। আমাকে আমার স্কুলে ছেড়ে দিয়ে মা চলে যেত মার স্কুলে। আর আমি মাকে হাত নাড়িয়ে টাটা করতে থাকতাম যতক্ষণ মা দৃষ্টিগোচর না হয়ে যেতেন , তাতে একটা আলাদা সুখ ছিল। আমার স্কুলের উল্টোদিকে বিপুর কাকুর মুদি দোকান ছিল। 'বিপুল ভাণ্ডার ' । বিপুল কাকুর বাবা (আমি দাদু বলে ডাকতাম) আমাকে অনুকরণ করে হাত নাড়িয়ে মার দিকে তাকিয়ে তাকিয়ে টাটা করতেন। আর বাঁকা চোখে আমার দিকে চেয়ে চেয়ে মিটি মিটি হাসতেন। উনি আমার কাঁদো কাঁদো মুখটাকে হাসিমুখ করতে চাইতেন। আমি হেসেও ফেলতাম। তারপর আমি যা করতাম, অবিকল অনুকরণ করতেই থাকতেন। আর আমি হেসে যেতাম। এইভাবে অনেক্ষন কাটতো স্কুলের গেটে। তারপর স্কুল খুলে গেলে আমি ঢুকে যেতাম। আজ অনেক বছর হলো উনি নেই। প্রায় ১০-১২ বছর হবে। কিন্তু মাঝে মাঝে দাদুর কথা ভাবলে বেশ মজা লাগে।
ছোট্টবেলা টা কি মিষ্টি ছিল :)
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Labels:
Bengali(বাংলা ),
Random,
ছোট্টবেলার রং গোটা দুই চার
Friday, 15 September 2017
ছোট্টবেলার রং গোটা দুই চার - প্রথম পাতা
।।প্রথম পাতা ।।
![]() |
ছোট্টবেলার রং গোটা দুই চার,
আসনে মোড়া দুপুরের আহ্লাদ
স্টীলের গেলাস, সাথে প্রেসার কুকার
গরম মাংস, ডাল আর আলু সেদ্ধ ভাত ||
যখন ছোট ছিলাম কোনোদিন ভাবিনি ছোটবেলা কে ফিরে পাওয়ার জন্য এতটা বেপরোয়া অনুভব করবো। তখন তো মাকে অনুকরণ করে কাঁধে ব্যাগ নিয়ে চাকরী করার ভান করতাম। কখনো ডাক্তার বা কখনো শিক্ষিকা হয়ে বিভিন্ন চরিত্রে নিজেকে চাকুরীরত ও স্বাবলম্বী হিসেবে দেখতে চাইতাম। অপেক্ষা ছিল শুধু বড় হওয়ার। কে জানতো এখন মরীচিকার মতন মনে হবে ছোটোবেলাকে।
আমাদের বাড়িতে আমরা চার জন ছিলাম। আমি , দিদিভাই, মা ও পাপা। সারা সপ্তাহে দেখতাম দুজন একে অপরকে পাল্লা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে , আমাদের পিছনে অগুন্তি সময় দিয়ে দৌড়ে বেড়াতো। কখনো পাপাকে দেখতাম মায়ের ভূমিকা পালন করতে আবার কখনো মাকে দেখতাম উল্টো টা করতে। আমরা দুই বোন স্কুলে চলে যেতাম। দিদিভাইয়ের সকালে স্কুল থাকতো, আমার ঘুম থেকে ওঠার আগেই ও চলে যেত স্কুলে, তারপর মা তাড়াহুড়ো করে ঘরের কাজ সামলে, স্কুল এ চলে যেত আর তারপর আমি স্কুল এ চলে যেতাম। সপ্তাহ এইভাবেই চলে যেত। ছোট ছিলাম, তারিখের হিসাব ছিল না, না ছিল সময়ের গুরুত্ব বোঝার মতন বয়স। দিন এইভাবেই কাটতো।
অপেক্ষা থাকতো রবিবারের। রবিবারের দুপুর বেলাটার। সকাল থেকেই শুধু রান্নাঘর থেকে সুস্বাদু খাবারের গন্ধ পেতাম আর কি একটা কৌতূহল হতো মেনু নিয়ে। আমার পাপা দুর্দান্ত রান্না করেন। পাপার রাঁধা মাংস খাওয়ার জন্য অনেকেই অনুরোধ করতো । যাই হোক, এটা আমাদের দুই বোনের অগোচরে থাকতো না যদি মেনুতে মাংস হতো। কারণ ,পাপার ফোঁড়নের সুগন্ধ অন্য লেভেলের। টের পেতাম ই। আর রবিবার মানে মাংস এটাও স্বাভাবিক ছিল। দুপুরে আমাদের চারজনের একসাথে খাওয়া টা এখন শুধু একটা মিষ্টি স্মৃতি। যদি এমন হতো বেশ পুরোনো স্মৃতি গুলোকে যখন ইচ্ছে একবার করে ঢুঁ মেরে আসা যেত, নাহঃ , তাহলে কি আর তার মর্ম এতো দামি হতো ? হতো না তাই না ?? নিঃসন্দেহে হতোনা।
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Labels:
Bengali(বাংলা ),
Random,
ছোট্টবেলার রং গোটা দুই চার
Tuesday, 15 August 2017
মরীচিকা
পাওয়া ,না পাওয়ার গন্ডি ।
আকাঙ্খায় মোড়া স্বপ্নের তোড়া ,
যেন মরীচিকাকে ধরার লালসা !
অসহায় সময়ের ব্যাবধান ,
বাকরুদ্ধ চোখের নিষ্পাপ অভিমান !
খাঁচায় থাকা চাতক পাখি ,
আর
বৃষ্টিতে ভেজা রঙিন কৃষ্ণচূড়া ।।
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Labels:
Bengali(বাংলা ),
Poetry,
Random
Tuesday, 25 April 2017
Well these illustrations will make any Dancers happy
My passion for Dance is not a new thing to know for those who follow me on Blogger, Facebook or Instagram. True that, if someone asks me what I love doing most, then that is to Dance. Anything related to it excites me. Be it the practice at class, or performing on stage or listening to the bols or remembering steps or watching someone performing on stage or reading anything about Dance .. Today on Facebook I have found few illustrations made by Graphic Designer and a Bharatnatyam Dancer / Teacher Akshay Ayre and they made me so so happy that I could not resist myself from writing on my blog. Thought to share it through all of you and I am sure you would love it.
Monday, 10 April 2017
ক্যালেন্ডার
ক্যালেন্ডার এর পাতায় শুধু একটুখানি চাওয়া
হাতের কড়ে একক, দশক শতক হয়ে যাওয়া
দিন গুনতে গুনতে বুঝি ধৈর্য কাকে বলে
গভীর নিঃশ্বাসের ফাঁকে শুধু সময় বয়ে চলে
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Labels:
Bengali(বাংলা ),
Poetry,
Random
Thursday, 6 April 2017
Talk to yourself...
Sometimes our mind becomes so clumsy that we forget what we need actually and what we are asking for. In this process we loose our valuable time of LIFE. To make it clear, we must talk to ourselves, give lone time to spend time with our heart. Because our brain and mind need to communicate sometimes. Life is all about acquiring happiness in everything. Isn't it ? Then why making it messy when we can make it quite clear and peaceful.
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Monday, 30 January 2017
ঘরে ফেরার গান।
অনেক মাস পর বাড়ি ফিরলে, কেমন যেন একটা মানসিক উদ্বেগ কাজ করে। আমার সাত মাস পর ঘরে ফেরা হলো। আসার আগের দিন থেকে ঘুম ছিল না চোখে, মন টা উড়ু উড়ু ছিল। মাথায় শুধু কিছু জিনিস ঘুরছিলো। মা পাপার মুখ, বাড়ির খাবার, লেপের তলা , বাংলা হরফ, স্টেশনের পাশের ফুচকা, হাই স্কুলের আলুকাবলি, আমার ঘরের বিছানার উপর সকালের পড়ন্ত রোদটা, জানালার গ্রীল দিয়ে দেখা সবুজ বাড়িটা, অটো করে বেলঘরিয়া যাওয়াটা, বেলঘরিয়া স্টেশন আর গলির রাস্তা যেটা আমার নাচের স্কুলে মেশে, এটা ওটা সেটা অনেককিছু। আর আসার পর ক্ষনিকের জন্য অপেক্ষা না করে সব জিনিস গুলোকে প্রাণ ভরে মেখে নিয়েছি। এখন আমার "ঘর" পর্যায়ের অন্তিম ক্ষণ। আর কিছু দিন আছি আর ভাবছি ফিরে যাওয়ার পর কি কি মনে পড়বে। হয়তো মনে পড়বে, গঙ্গাঘাট টার কথা আর তার সাথে সেই বুঁদবুঁদগুলোকে যেগুলো গঙ্গা জল ভরার সময় দেখতে পাচ্ছিলাম আমার হাতে ধাক্কা খাচ্ছিলো , হয়তো বা মনে পড়বে পিকনিক থেকে বাস এ ফেরার পথে সামনের লরিটার পিছনে "যাত্রা শুভ হোক" আর "HORN OK PLEASE" লেখাটা, বা চলতি বাংলা অদম্য সিরিয়ালগুলোর কানে ভেসে আশা ঘ্যানঘ্যানে গানগুলো বা রিক্সার ভেঁপুর আওয়াজটা , বা মাসির বাড়ির ছাদে দাঁড়িয়ে চক্র রেলের লাইন দেখাটা বা ট্রেনের whistle নাকি শুধু মনে পড়বে মাছের বাজার আর মাছ কেনা বেচার হিড়িকগুলোকে। কি জানি।
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় !
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Saturday, 31 December 2016
Happy New Year 2017 ...
On 1st January, 2016 I decided to keep a note on all the upcoming good things & not any bad or negative ones and I did.. Today on the last day of the year when I see that notebook, I can find more than 40 good things happened to me .. and it is not that these all were so big incidents. Even when I found the first flower blooming on my new flower pot, I noted it, or when I received my first pen friend's letters from Malaysia, I made note or when I took my parents out to dinner, I made a note. I noted single little things which made me feel LIFE IS GOOD and it is a BLESSING to have human life... And believe me as I didn't note down any negative feelings which did hurt me most.. I don't even remember them today, neither do I want to remember...so yes 2016 was a great year indeed ... I never expect anything from life nor do I plan my future. I love the flow of life & I want to live happily ever after, twirl my mind freely, pour it with love, joy and openness and with all such activities which helps me to nourish my soul...
I wish everyone a HAPPY & PROSPEROUS NEW YEAR IN ADVANCE... 2017 should be good to all.. and yes, try noting all your little good things that will make you smile. It feels great to see them at the end of the year...
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
Subscribe to:
Posts (Atom)