Showing posts with label rando. Show all posts
Showing posts with label rando. Show all posts

Tuesday, 27 September 2016

যদি পারতাম ||


কখনো কখনো মনে হয় অনেক বছর পরে জন্মগ্রহণ করেছি। কিছু এমন ব্যক্তিত্ব কে দেখতে মাঝে মাঝে এতো ইচ্ছা হয়, ইসমিশ করে ওঠে মনটা। এমন ব্যক্তিত্ব যাঁরা আমাকে প্রতি মুহূর্তে কিছু না কিছু বিষয়ে অনুপ্রাণিত করে তোলে। এই ধরুন , শান্তিনিকেতনে যদি দেখতে পারতাম কবিগুরু কে পাঠরত অবস্থাতে বা যদি দেখতে পারতাম উনি বিকেলে কি করতেন। যদি দেখতে পারতাম ওনার নিত্যনৈমিত্যিক কর্মধারা। আচ্ছা , এতো কাছে থেকে না হলেও, যদি ওই সময় বিশ্বভারতীর ছাত্রী হিসেবে সংগীত বা নৃত্য চর্চা করতাম আর মাঝে মাঝে দেখতাম রবি ঠাকুর কে গান গাইতে বা কোনো ভাষ্যপাঠ করতে।কি ভালোই না হতো।